ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর পুঠিয়ায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
রাজশাহীর পুঠিয়ায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা-স্টাফ রিপোর্টার :
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮ টার সময় ওই ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

উপজেলার কৃষ্ণপুর গ্রামের মুসলিম জামে মসজিদের দোতলার ছাদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ২৩ জন মুসলিম ঈদের নামাজ পড়েন। সেখানে নারী ও পুরুষ ও শিশুকেও দেখা যায় ঈদের নামাজ আদায় করতে। ২১ জন পুরুষ, ১ জন জন নারী ও ১ জন ছোট শিশুও সেখানে ছিলেন।

মুসলিম জামে মসজিদের নিয়মিত ইমাম আব্দুর রহিম গাজি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন চাঁদ দেখো রোজা রাখো, ঈদ করো।

ঈদের জামায়াতের ইমাম হাফেজ সাজিরুল ইসলাম সাগর বলেন, আমরা চাঁদ দেখে ঈদের জামায়াতের নামাজ আদায় করেছি। এছাড়াও আমরা চাঁদ দেখেই রোজা রেখেছি। আলহামদুলিল্লাহ ৩০ টি রোজা পূর্ণ করেছি। ঈদের দিনে রোজা রাখা হারাম। এ বিষয়টা অনেকে বোঝেনা। মূলত আমাদের সবার একসঙ্গে ঈদ করা উচিত।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ