ঢাকা | বঙ্গাব্দ

জুতার ভেতর ও শার্টের কলারে লুকিয়ে হেরোইন বহন, রাজশাহীতে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2026 ইং
জুতার ভেতর ও শার্টের কলারে লুকিয়ে হেরোইন বহন, রাজশাহীতে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা, স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন হরিপুর কালুরডাঙ্গা এলাকায় বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-৫ এর একটি দল।

 অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার জুতার ভেতর এবং পরিহিত শার্টের কলারের লোগোর নিচে বিশেষভাবে সেলাই করে রাখা অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দীর্ঘদিন ধরে কৌশলে হেরোইন বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

র‍্যাব জানায়, মাদক চোরাচালান ও ব্যবসা রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ