ঢাকা | বঙ্গাব্দ

এবার চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলনের আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2026 ইং
এবার চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলনের আশা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728



আনোয়ার হোসেন 
নিজস্ব প্রতিবেদক 

 দেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আমের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি এবং গাছে প্রচুর মুকুল আসায় জেলার বিভিন্ন উপজেলায় আম চাষিদের মাঝে দেখা দিয়েছে নতুন স্বপ্ন ও আশাবাদ।
বিশেষ করে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে আম বাগানগুলোতে ইতোমধ্যে গাছে গাছে মুকুলে ভরে উঠেছে। কৃষকদের ভাষ্যমতে, এবার আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় উৎপাদন অনেক বেশি হবে।
মিরাপুর গ্রামের আম চাষি সাদ্দাম হোসেন জানান, “এবার গাছে প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া ভালো থাকলে আশা করছি বাম্পার ফলন হবে। আমরা ভালো দাম পেলে লাভবান হতে পারব।”
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমের উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। পোকামাকড় দমন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধির জন্য কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।
এদিকে আম চাষিরা আশা করছেন, বাজারে ন্যায্যমূল্য পেলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
সবমিলিয়ে, প্রকৃতির অনুকূলতা বজায় থাকলে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলনের মাধ্যমে কৃষকদের মুখে হাসি ফুটবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার