ঢাকা | বঙ্গাব্দ

তানোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
তানোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আরিফুল ইসলাম,তানোর(রাজশাহী)প্রতিনিধি :


রাজশাহীর তানোর উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তানোর থানার মোড়ে অবস্থিত তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে পাশের রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টেও অভিযান পরিচালনা করা হয়। তবে প্রতিষ্ঠানটির পরিবেশ সন্তোষজনক থাকায় সেখানে কোনো জরিমানা করা হয়নি।

এছাড়া উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা দোকানেও অভিযান চালানো হয়। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান।

অভিযানে দেখা যায়, কিছু হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের নির্দেশ দেন ইউএনও।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়