ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে জমিজমা বিরোধে ছুরিকাঘাতে নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
ঈশ্বরগঞ্জে জমিজমা বিরোধে ছুরিকাঘাতে নিহত ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার 
ফোন:01608783515

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবুল কালাম (৬৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই মামাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। জানা যায়, তিনি সোহাগী বাজারে নিজের পুকুরের মাছ বিক্রি করে প্রায় ৪ লাখ টাকা নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে আতকাপাড়া এলাকায় পৌঁছালে তার মামাতো ভাই আবুল কাসেম (৫৫) ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত ও অভিযুক্ত একই বাড়ির পাশাপাশি বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ