ঢাকা | বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে জামায়াত নেতা আনোয়ার হোসেনের ইন্তেকাল

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
ভূরুঙ্গামারীতে জামায়াত নেতা আনোয়ার হোসেনের ইন্তেকাল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
হাসান মাহমুদ জয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে রংপুর-এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ভূরুঙ্গামারীসহ পুরো জেলায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ভূরুঙ্গামারী উপজেলা শাখার দায়িত্বশীল হিসেবে নিষ্ঠার সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন সজ্জন, বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বিকেল ৫টা ৩০ মিনিটে সোনাহাট হাইস্কুল মাঠ-এ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল