ঢাকা | বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কচাকাটা থানা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কেদার মহিলা মহাবিদ্যালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ এনামুল হক, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কচাকাটা থানা শাখা। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের আহ্বান জানান। তারা বলেন, নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই ভালো ফলাফলের মূল চাবিকাঠি।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
আয়োজনে: এইচএসসি পরীক্ষার্থী–২০২৬, কেদার মহিলা মহাবিদ্যালয়।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু