ঢাকা | বঙ্গাব্দ

মান্দায় ধানী জমির মাটি কাটায় জরিমানা, ৩টি ব্যাটারি জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
মান্দায় ধানী জমির মাটি কাটায় জরিমানা, ৩টি ব্যাটারি জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় অনুমোদনহীনভাবে ধানী জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ব্যাটারি জব্দ করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থলে প্রমাণ পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ ও ১৫ অনুযায়ী জমির মালিক আয়েন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটরের তিনটি ব্যাটারি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফসলি জমি সংরক্ষণের স্বার্থে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ