ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় বনাঢ্য আয়োজনে ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় বনাঢ্য আয়োজনে ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎ 
‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
‎দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবসের শুভ সূচনা হয়। কর্মসূচির প্রথমেই উপজেলা কেন্দ্রীয়  মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, পুলিশ,উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ।
‎সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও  জাতীয় সঙ্গীত পরিবেশন  শেষে পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউটস এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় । উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য,
‎জনাবএম এ হান্নান (এমপি)
‎উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
‎সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ  রমজান আলী,
‎উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,
‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির,
‎উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির,
‎ও নাসিরনগর থানার ওসি তদন্ত কৃষ্ণলাল ঘোষ।
‎এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপির দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎এছাড়াও শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও মন্দির-ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও