ঢাকা | বঙ্গাব্দ

তানোরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
তানোরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা, স্টাফ রিপোর্টার :

২৬ মার্চ ২০২৬ উপলক্ষে রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ইউএনও এবং কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখসহ মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা ও সশস্ত্র সালাম প্রদান করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার