ঢাকা | বঙ্গাব্দ

ভাঙ্গামোড় ইউনিয়নের উন্নয়নের নতুন স্বপ্ন, জনপ্রিয়তার শীর্ষে প্রভাষক মোঃ আব্দুস সাত্তার সাজু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
ভাঙ্গামোড় ইউনিয়নের উন্নয়নের নতুন স্বপ্ন, জনপ্রিয়তার শীর্ষে প্রভাষক মোঃ আব্দুস সাত্তার সাজু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ৫নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই চায়ের দোকান, হাট-বাজার, অলিগলি থেকে শুরু করে সামাজিক আড্ডা সবখানেই চলছে প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ ও মতবিনিময়।

এমন আলোচনার ভিড়ে একটি নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে প্রভাষক মোঃ আব্দুস সাত্তার সাজু। জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ব্যক্তিত্ব ও সাংগঠনিক দক্ষতার বিচারে তিনি ইতোমধ্যেই অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সচেতন মহল।
বিশেষ করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে তাকে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর তার অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। দলীয় সমর্থনের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে।
দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে প্রভাষক সাজু নিজেকে গড়ে তুলেছেন একজন জনবান্ধব নেতা হিসেবে। গরিব-দুঃখী, অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো যেন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষের কাছে তিনি আজ আস্থা, ভরসা ও ভালোবাসার প্রতীক।

বর্তমানে তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার শিক্ষাগত যোগ্যতাও অত্যন্ত সমৃদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স) ও এম.এ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং রংপুর আইন কলেজ (জাতীয় বিশ্ববিদ্যালয়) থেকে এলএলবি সম্পন্ন করেছেন। শিক্ষা ও জ্ঞানের এই দৃঢ় ভিত্তি তাকে একজন দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে পরিণত করেছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষিত সমাজ।

রাজনৈতিক জীবনেও তিনি সমানভাবে সক্রিয় ও সুপরিচিত। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গামোড় ইউনিয়নের আমীর এবং উপজেলা শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি সৎ, আদর্শবান ও দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন, যা তার বর্তমান জনপ্রিয়তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রভাষক সাজু একজন সহজ-সরল, বিনয়ী ও মিশুক স্বভাবের মানুষ। ধনী-গরিব, ছোট-বড় ভেদাভেদ না করে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশে যাওয়ার গুণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাও তাকে করেছে জনমনে প্রিয়।
এলাকার চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার সবখানেই এখন একটি কথাই বেশি শোনা যাচ্ছে যত প্রার্থীর নাম শোনা যাচ্ছে, তার মধ্যে শীর্ষে প্রভাষক মোঃ আব্দুস সাত্তার সাজু।
অন্যদিকে, ভাঙ্গামোড় ইউনিয়নের উন্নয়ন নিয়ে দীর্ঘদিনের হতাশাও রয়েছে এলাকাবাসীর মাঝে। একাধিক চেয়ারম্যান নির্বাচিত হলেও রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত নানা সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের দাবি, যোগ্য, সৎ ও দূরদর্শী নেতৃত্বের অভাবেই ইউনিয়নের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তাই এবার তারা এমন একজন নেতৃত্ব চান, যিনি সত্যিকার অর্থে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবেন।
এমন প্রেক্ষাপটে প্রভাষক মোঃ আব্দুস সাত্তার সাজুকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন ভাঙ্গামোড়বাসী। তাদের বিশ্বাস, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সব মিলিয়ে, আসন্ন নির্বাচনে ভাঙ্গামোড় ইউনিয়নের একটি বড় অংশের মানুষের সমর্থন ইতোমধ্যেই তার দিকে ঝুঁকেছে। জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও ইতিবাচক ভাবমূর্তির দিক থেকে তিনি বর্তমানে নির্বাচনী মাঠে সবচেয়ে এগিয়ে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকসহ সংশ্লিষ্ট মহল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা