ঢাকা | বঙ্গাব্দ

ক্ষেতলালে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
ক্ষেতলালে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


 মো.মোশারফ সরকার,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলার সর্বস্তরের মানুষ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় নববর্ষের অনুষ্ঠান। সকালে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণ, মুখোশ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়, যা নতুন বছরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন। অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।এসময় ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ ভাগাভাগি করার দিন।
দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে ক্ষেতলালবাসী আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষকে বরণ করে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত