ঢাকা | বঙ্গাব্দ

মান্দায় ২০ লিটার মদসহ গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
মান্দায় ২০ লিটার মদসহ গ্রেফতার ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয়নাল মাড্ডি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জয়নাল মাড্ডি উপজেলার কবুলপুর গ্রামের মৃত সোম মাড্ডির ছেলে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মান্দা থানার এসআই সুজন খান সঙ্গীয় এএসআই সোহেল রানা ও অন্যান্য ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কবুলপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম জানান, গ্রেফতারের পর জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন