ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নাচোল প্রতিনিধি:

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি)সুলতানা রাজিয়া।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:মজনু মিয়া,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন,নাচোল থানার এসআই হাসান প্রমুখ। সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাচোল উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে আয়োজকরা জানান। ডাঃ মাহবুব উল আলম জানান জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত