ঢাকা | বঙ্গাব্দ

বিরোধপূর্ণ জমিতে আইসিটি ভবন আড়াই বছরের শিশুর মাকে কারাগারে সমালোচনার ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
বিরোধপূর্ণ জমিতে আইসিটি ভবন আড়াই বছরের শিশুর মাকে কারাগারে সমালোচনার ঝড় ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার 
ফোন:01608783515


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবন নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের উপস্থিতিতে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে ইউআইটিআরসিই-২ প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত ১০ শতাংশ জমিতে আইসিটি ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়। পরবর্তীতে ২০২৩ সালে সারা দেশের ১৬৩টি আইসিটি ভবনের তালিকায় ঈশ্বরগঞ্জের একটি প্রকল্প অনুমোদন পায়। তবে নির্মাণকাজ শুরু হতেই জটিলতা দেখা দেয়। স্থানীয় মকবুল হোসেনসহ কয়েকজন ব্যক্তি প্রস্তাবিত জমির সাড়ে ৪ শতাংশ নিজেদের মালিকানা দাবি করে কাজ বন্ধ করে দেন। জমির দাবিদার পরিবারের সদস্য মাসুদ আল নোমান জানান, উক্ত জমি তাদের পৈতৃক সম্পত্তি এবং সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও কোনো সমাধান ছাড়াই জোরপূর্বক কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নোমান আরও বলেন, উন্নয়নমূলক কাজের বিরোধিতা তাদের নয়, তবে কবরস্থান ভেঙে এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। ইউএনওর নির্দেশে পুলিশ দুই নারীকে আটক করেছে বলেও তিনি অভিযোগ করেন। গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন সুমা আক্তার (২৬) ও ফাতেমা তুজ জহুরা (৪০)। জানা গেছে, সুমার আড়াই বছরের একটি শিশু সন্তান রয়েছে, যা নিয়ে এলাকায় মানবিক উদ্বেগ তৈরি হয়েছে। ভবন নির্মাণের দায়িত্বে থাকা কোরিয়ান প্রতিষ্ঠান হোবান ইএনসি কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার কৌশিক রঞ্জন সরকার জানান, প্রশাসনের পক্ষ থেকে জায়গা বুঝিয়ে দেওয়ার পর কাজ শুরু করা হয়। তবে স্থানীয়দের বাধার কারণে কাজ ব্যাহত হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পরবর্তীতে দুই নারীকে আটক করা হয়।
এ বিষয়ে ইউএনও সানজিদা রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, বিআরএস রেকর্ড অনুযায়ী জমিটি উপজেলা পরিষদের মালিকানাধীন এবং সেখানে আইসিটি ভবন নির্মাণ বৈধ। একাধিকবার সতর্ক করার পরও কিছু ব্যক্তি বেআইনিভাবে বাধা দিয়ে আসছিল। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আযম জানান, সাইট ইঞ্জিনিয়ারের করা মামলার ভিত্তিতে দুই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন