ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

স্টাফ রিপোর্টার: আনোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান রাজ (২৩) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রহনপুর বড়বাজার এলাকায় একটি বাড়িতে রং করার সময় এ দুর্ঘটনা ঘটে। রহনপুর পৌরসভার গম্বুজপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল খালেক (কুরহান) এর ছেলে  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রহনপুর বড়বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেয়াল রংয়ের কাজ করছিলেন মেহেদী। বেলা আনুমানিক দুইটার দিকে কাজ করার সময় নেসকোর ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তারে তাঁর হাত লেগে যায়। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু