ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য এর উপজেলা বিভিন্ন দপ্তর পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য এর উপজেলা বিভিন্ন দপ্তর পরিদর্শন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

৭ ই মে রোজ বৃহস্পতিবার সকাল ১০-৩০ মিনিটের সময় মাদারীপুর জেলা ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া প্রতি উপজেলায় সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপজেলা নিজ কার্যালয় পরিদর্শন করে। তারপর রাজৈর উপজেলার বিভিন্ন দপ্তর যেমন উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা সাব রেজিস্ট্রার অফিস, উপজেলা ভুমি অফিস পরিদর্শন করে।

 তিনি স স দপ্তরে নিজে সেবা গ্রহণকারীদের সাথে কথা বলে, কোন অনিয়ম তার নজরে আসে নাই বলে সাংবাদিকদের জানান। 
এবং সাব রেজিস্ট্রার অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের দায়িত্বে থাকা অফিসার বৃন্দকে সতর্কতামূলক দিকনির্দেশনা দেন অফিসে যেন কোন দুর্নীতি অনিয়ম সেবা গ্রহণকারীদের ভোগান্তি না থাকে। 

 পরিদর্শন শেষে সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন 
 প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচটি অঙ্গীকার কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজ, মানবপাচার ও ভূমি দস্যুদের কোন রকম ছাড় নাই, অপরাধী যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনার জন্য রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম কে নির্দেশ প্রদান করেন ।

পরিদর্শন কালে সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, বাবু জীবন বোস, ও বাবু হাওলাদার সহ বিভিন্ন উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা