ঢাকা | বঙ্গাব্দ

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
বছির আহমেদ মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, বানিয়ারা গ্রামের কিতাব আলীর ছেলে খোশেদ আলম ও তার ছোট ভাই রমেজ মিয়া তাদের অপর আরেক ভাই মৃত নূরুল ইসলামের বাড়ির ছাদে ধান শুকাতে যায়। বৃষ্টি পরবর্তী সময়ে বড় ভাই ছাদে ধান শুকাতে গিয়ে ছাদে জমে থাকা পানি ঝাড়ু দিয়ে ফেলতে গিলে ছোট ভাইয়ের ধানে পানি যায়। এতে ছোট রমেজ উত্তেজিত হয়ে বড় ভাই খোরশেদ আলমকে বকাঝকা করতে থাকে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই রমেজ মিয়া বড় ভাই  খোরশেদ আলমকে কোদাল দিয়ে বুকে আঘাত করে। এতে খোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যায়। 
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খুঁনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা