ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ভেজাল ও অনুমোদনহীন প্রসাধনীর বিরুদ্ধে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ঈশ্বরগঞ্জে ভেজাল ও অনুমোদনহীন প্রসাধনীর বিরুদ্ধে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
বিজ্ঞাপন ব্যবস্থাপক



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ

 অনুমোদনহীন ও নিম্নমানের প্রসাধন সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন) পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ব্যবসায়ী রাজু আহমেদ (৩৩) নিজের অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

অভিযানে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও মানহীন প্রসাধনী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ৫০০ প্যাকেট ব্লাস্টিং লাইটিং অ্যান্ড সাউন্ড, ২৪টি হোদা বিউটি ক্রিম, একটি মেকআপ বক্স, চারটি ফর্সা করার সাবান, ১০টি চুলের তেল এবং একটি হ্যান্ড ওয়াশ।

পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মাঠে জনসম্মুখে জব্দকৃত এসব পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় অবৈধ, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন