ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে চলনবিলে ৩৬ টি অবৈধ ব্যনসায়িক স্থাপনা উচ্ছেদ অভিযান।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
গুরুদাসপুরে চলনবিলে ৩৬ টি অবৈধ ব্যনসায়িক স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
 নাটোরের গুরুদাসপুর অংশের চলনবিলের  দখল ও পরিবেশের দূষণ রোধে গড়ে উঠা ৩৬ টি অবৈধ ব্যবসায়িক দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ( ২০ জুন) সকাল ৮  টার দিকে উপজেলার চলনবিল অধ্যষিত খুবজিপুর ইউনিয়নের বিলষায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  স্থানীয়  প্রশাসনের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফাহমিদা আফরোজ। বিকাল ৩ টা অবধি পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান। 

অভিযানে  স্থানীয় পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশের সহযোগিতায় সড়ক ও চলন বিলের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ চা - স্টলসহ ৩৬ টি ব্যবসায়িক দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে যান চলাচল নির্বিঘ্ন করার নিমিত্তে সড়ক দখল করে রাখা খড়ের পালা ও সকল অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

এদিকে উচ্ছেদকারী  ইকবাল,সুমন,হযরত ও শাহ আলম কান্নাজনিত কন্ঠে বলেন, আমরা অত্যন্ত গরীব মানুষ।  বর্ষা মওসুমে চলনবিলে নানা পর্যটক এখানে বেড়াতে আসে। আমরা বিগত তিন বছর যাবত  বিলের পাড় ঘেঁষে বাঁঁশ -কাঠ আর টিন দিয়ে কোন রকমে ঝাপড়া তৈরি করে চা- স্টলের দোকান দিয়ে আসছি। সেই চা বিক্রির আয়ে আমাদের সংসার চলত। আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। এখন আমাদের পরিবার না খেয়ে মরবে। দেশে নানা অনিয়ম হচ্ছে। সেখানে কোন নিয়ম ও আইনের প্রয়োগ হয় না। শুধু গরীবের বেলায় যত নিয়ম আর আইন।  গরীব মানুষের চিন্তা কেউ করে না। 

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফাহমিদা আফরোজ   বলেন, অভিযানে আগে দখলদারদের উচ্ছেদ নোটিশ  প্রদান করা হয়েছে। এমকি তাদের স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং পর্যন্ত করা হয়েছিল।  আইনানুযায়ী সকল প্রন্থা অবলম্বন শেষে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বর্ষা মওসুমে পযর্যটকদের আগ্রহ বাড়াতে চলনবিলের সৌন্দর্যে  পরবর্তীতে মহতী উদ্যোগ নেওয়া হবে। এমনকি এখানকার উচ্ছেদকারীদের পুনবার্সনের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন। #



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ