নিজস্ব প্রতিবেদক : দৈনিক চেতনার কন্ঠ
ব্র্যাক ব্যাংকের উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মাধ্যমে ৩০ জন স্বপ্নসারথি কিশোরীর মাঝে আয়বৃদ্ধিমূলক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কিশোরীদের পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সহায়তায় প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া দুইজন কিশোরীকে সেলাই কাজে দক্ষতা অর্জন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.কে.এম. মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মো. মাসুদ রানা (এরিয়া ম্যানেজার, দাবি), মো. রিয়াজ উদ্দিন (প্রগতি এরিয়া ম্যানেজার), মো. আজিজুর জামান চৌধুরী (ব্রাঞ্চ ম্যানেজার, দাবি) এবং স্বপ্নসারথি কিশোরীদের অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, ব্র্যাক ব্যাংকের উদ্যোগে পরিচালিত এ ধরনের সহায়তা কর্মসূচি কিশোরীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাবেয়া খাতুন (অফিসার, সেলপ) ও মৃদুল খাতুন (সিও)। ব্র্যাক ব্যাংকের সহায়তায় বাস্তবায়িত এ কার্যক্রম শাহজাদপুর ব্র্যাক এরিয়া অফিসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
দৈনিক চেতনার কন্ঠ