ঢাকা | বঙ্গাব্দ

কচাকাটায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
কচাকাটায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের কচাকাটা উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হক (৮০)।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী ভারতের সীমান্ত পিলার ১০২১ সংলগ্ন এলাকায় একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।
কচাকাটা থানার পুলিশ জানায়, মরদেহটি সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা