ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ার কড়ইয়া ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
কচুয়ার কড়ইয়া ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


ভেদাভেদ নয়, ঐক্যের কচুয়া গড়ার অঙ্গীকার ড. এহছানুল হক মিলনের

মোঃ রায়হান মিয়া
,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ধানের শীষের প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন।

শনিবার বিকেলে কড়ইয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি বলেন, “কচুয়াতে আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবো। যারা বিভেদ সৃষ্টি করবে, তারা আমার দলের কেউ নয়।”
তিনি আরও বলেন, “আগামীর কচুয়া হবে শান্তিপ্রিয়, উন্নত ও ঐক্যবদ্ধ একটি কচুয়া।

 জনগণকে সঙ্গে নিয়েই আমরা সেই কচুয়া গড়ে তুলতে চাই।”
উঠান বৈঠক ও গণসংযোগকালে ড. এহছানুল হক মিলন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, ড. এহছানুল হক মিলনের নেতৃত্বে কচুয়ায় উন্নয়ন ও শান্তির  হবে বলে তাঁরা আশাবাদী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল