ঢাকা | বঙ্গাব্দ

আশা’র উদ্যোগে সিলেট জেলায় বৃক্ষরোপণ অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
আশা’র উদ্যোগে সিলেট জেলায় বৃক্ষরোপণ অভিযান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মো: সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

বেসরকারি উন্নয়ন সংস্থা আশ ‘র উদ্যোগে  সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলে সংস্থাটির সুবিধাভোগী সদস্যদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের সহস্রাধিক চারা বিতরণ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসনের আহ্বানে এবং আশা’র নিজস্ব অর্থায়নে সংস্থাটির সিলেট বিভাগের ৫৯টি শাখার সদস্যদের মধ্যে পরিবেশবান্ধব এসব চারা বিতরণ করা হয়েছে ।
গত ২০ জুন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমের নিকট ২০৪টি চারা হস্তান্তর এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলার বিভিন্ন এলাকায় একযোগে আরও ৭৯৯টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আশা সিলেট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক বলেন, “আশা শুধু আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করে না, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং মানবকল্যাণমূলক নানা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সেই সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। একটি গাছ মানে শুধু একটি চারা নয়, বরং একটি সুস্থ ভবিষ্যতের বীজ রোপণ।”
এ সময় আলোচনায়  সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার আবু তাহের চৌধুরী, মো. শামছুল ইসলাম এবং জেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দীন আলী বলেন, আজ আমরা যে গাছগুলো রোপণ করছি, সেগুলো একদিন বড় হয়ে পরিবেশকে সমৃদ্ধ করবে। একটি গাছ রোপণ মানে ভবিষ্যতের জন্য ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণের এক স্থায়ী নিদর্শন রেখে যাওয়া।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল