ঢাকা | বঙ্গাব্দ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তাক ওয়াদুদ বিপ্লব

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তাক ওয়াদুদ বিপ্লব ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আপেল মাহমুদ রাঙ্গা, বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা এর ৯নং শুভডাঙ্গা ইউনিয়ন এ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন মোস্তাক ওয়াদুদ (বিপ্লব)।
তিনি ছাত্রজীবন থেকেই সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। এলাকার ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইতোমধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
মোস্তাক ওয়াদুদ বিপ্লব ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে। একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষকে নিজের অধিকার আদায়ে কারও দ্বারে দ্বারে ঘুরতে না হয়।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি শুভডাঙ্গা ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে চেয়ারম্যান জনগণকে খুঁজবে—জনগণকে চেয়ারম্যানের পেছনে ছুটতে হবে না।”
তার পরিকল্পনার মধ্যে রয়েছে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ৯নং শুভডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা