ঢাকা | বঙ্গাব্দ

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না, টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় মান্দার ১৩ জনসহ নিহত ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না, টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় মান্দার ১৩ জনসহ নিহত ১৫ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে অন্তত ১৩ জন নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।
সোমবার ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা যাত্রীরা রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

নিহতদের মধ্যে অন্তত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র বাটি ও পাকুরিয়া গ্রামে বলে জানা গেছে। তারা সবাই জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় কাজ করতেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
নিহতদের মধ্যে শনাক্ত হওয়া নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দারা হলেন— রাজেন্দ্র বাটি গ্রামের সুলতান হোসেনের ছেলে তারেক রহমান, রহিম বক্সের ছেলে বাদশা, আব্দুর রশিদের ছেলে আব্দুর বারীক, শহিদুলের ছেলে রবিউল, আকবর হোসেনের ছেলে সোহাগ, সাকিমের ছেলে সাগর, মৃত জফরের ছেলে মাইনুল এবং পাকুরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাইনুল ও সিয়াস। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। 
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের বাড়িঘর।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ