ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
কচুয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728



নিজস্ব প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর):

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নং আশরাফপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সীমানা জমি দখল করে রাতের আঁধারে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা আবু জাফরের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত কচুয়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এই মাদ্রাসার নামে প্রায় ৫ একর ২৫ শতাংশ জমি বিভিন্ন দাতা পরিবারের মাধ্যমে রেজিস্ট্রি করা রয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী আক্কাস জানান, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে আবু জাফর তার দলবল নিয়ে মাদ্রাসার সীমানার ভেতরে প্রবেশ করে জোরপূর্বক ১৭টি ফলজ ও মেহগনি গাছ কেটে ফেলে এবং সেখানে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করে। এ সময় মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল কুদ্দুস বাধা দিতে গেলে তাকে হুমকি-ধমকি দেওয়া হয় এবং তার ওপর চড়াও হয় অভিযুক্তরা। পরে তিনি বিষয়টি অধ্যক্ষকে অবহিত করেন। অধ্যক্ষ আরও জানান, ঘটনাটি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে কচুয়া থানার এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আবু জাফর ও তার সহযোগীরা দ্রুত স্থান ত্যাগ করে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল ও গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে অভিযুক্ত আবু জাফরের বক্তব্য পাওয়া যায়নি। কচুয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ