ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় লিভার ক্যান্সারে আক্রান্ত মাছ ব্যবসায়ী সাদ্দাম বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
কচুয়ায় লিভার ক্যান্সারে আক্রান্ত মাছ ব্যবসায়ী সাদ্দাম বাঁচাতে মানবিক সহায়তার আবেদন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জলিল হাজি বাড়ির ভাড়াটিয়া মোঃ সাদ্দাম হোসেন (বয়স আনুমানিক ৩৫), পেশায় একজন মাছ ব্যবসায়ী। ভাগ্যের নির্মম পরিহাসে বর্তমানে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। জানা যায়, প্রায় ৬ মাস আগে সাদ্দামের শরীরে লিভার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় চার লক্ষ টাকা ব্যয় হয়েছে, যার বেশিরভাগই এসেছে মানুষের সাহায্য-সহযোগিতা ও ঋণের মাধ্যমে। কিন্তু বর্তমানে আর্থিক সংকট এতটাই তীব্র হয়ে দাঁড়িয়েছে যে, নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সাদ্দামের পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলের বয়স ১১ বছর, মেয়ে আয়েশার বয়স ৫ বছর এবং ছোট ছেলে ইয়ামিনের বয়স মাত্র চার মাস। পরিবারটি ভাড়া বাসায় বসবাস করে এবং তাদের নিজস্ব কোনো ঘর ও জমি-জমা নেই। অসহায় এই পরিবারটি এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহায়তার দিকে তাকিয়ে আছে। সাদ্দামের স্ত্রী বিনয়ের সাথে দেশ-বিদেশের সকল দানশীল ও মানবিক মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন—তার স্বামীর জীবন বাঁচাতে যেন সবাই এগিয়ে আসেন।ছোট মেয়ে আয়েশার কণ্ঠেও শোনা গেছে হৃদয়বিদারক আবেদন—“আমার বাবাকে বাঁচান।” সাহায্য পাঠানোর জন্য পরিবারের দেওয়া                 বিকাশ/নগদ নম্বর: ০১৯২৭৫৬৩৫২৩

মানবিক সহায়তা পেলে হয়তো আবারও আল্লাহর রহমতে সুস্থ জীবনে ফিরে আসতে পারেন সাদ্দাম হোসেন—এমন আশাতেই প্রহর গুনছে তার পরিবার।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের