ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত ৷

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত ৷ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে  দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির' ২০২৬  অনুষ্ঠিত হয়েছে ৷ অদ্য ১১ এপ্রিল ২০২৬ ইং রোজ শনিবার জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম জেলা জামায়াতের কার্যলয়ে জেলার বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়৷শিক্ষাশিবিরে বিষয় ভিত্তিক আলোচনা পেশ - বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া ও মু. শাহজালাল সবুজ৷ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য জনাব মোঃ আলতাফ হোসেন, মোঃ জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা আমির জনাব শামসুল হুদা মিঠু ও উলিপুর উপজেলা আমির (ভারপ্রাপ্ত) এডভোকেট কামাল কবির লিটন।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন- আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা ৷ আমাদের সকল কাজে আখিরাত জড়িত ৷ আমাদের সকল কাজে রাসুল সা: কে আদর্শের মডেল হিসেবে গ্রহণ করতে হবে।ইলমের ক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, ইলম ও আমলের মধ্যে যেন কোন ঘাটতি না থাকে সে বিষয়ে কর্মীদেরকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আনুগত্যের ক্ষেত্রে নিজেকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে,
 এক্ষেত্রে নবী - রাসুল ও সাহাবায়ে কেরামদের জীবনী অনুসরণ করতে হবে। সকল ক্ষেত্রে নিজেদের মানোন্নয়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ