ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের কচাকাটায় মা-সন্তানের গলায় ছুরি হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচল ছেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
কুড়িগ্রামের কচাকাটায় মা-সন্তানের গলায় ছুরি হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচল ছেলে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কচাকাটা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কচাকাটা ইউনিয়নের ব্যাপারীটারী গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনায় মা ও সন্তানের গলায় ছুরি চালানোর ঘটনা ঘটেছে।

জানা গেছে, গুরুতর আহত হয় শিশু মোঃ ঈদুল হোসেন, পিতা মোঃ সাইদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। 

ঘটনার দিন তিনি ছেলেকে মাদ্রাসায় যেতে বলেন। কিন্তু ছেলে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ছেলের গলায় ছুরি চালান।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গলায় ১৫টি সেলাই দেন।

 বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...