ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদের মোটরসাইকেল শোভাযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
গুরুদাসপুরে চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদের মোটরসাইকেল শোভাযাত্রা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি নাটোরের গুরুদাসপুর এর ৫নং ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং গুরুদাসপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক    মোঃ শামীম আহম্মেদের নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রা, অনুষ্ঠিত হয়েছে। 
এ উপলক্ষে  মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।মোটরসাইকেল  শোভাযাত্রাটি শুরু হয় আজ২ /৬/২৬ ইং রোজ মুঙ্গলবার  বিকেল ৪ টার সময়   ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম হতে  শুরু হয় এবং ধারাবারিষা   ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রা টি  শেষ হয়। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন। 
 চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম আহম্মেদ  তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল আজিজের হাতকে শক্তিশালী করার পাশাপাশি ৫ নং ধারাবারিষা ইউনিয়ন কে মাদক ও সন্ত্রাসমুক্ত  কৃষকদের কৃষি সেবা সহ একটি আদর্শ মডেল  ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য নিয়ে  বাস্তবায়ন করতে  সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি আগামী দিনে এগিয়ে যেতে চান এ জন্য সকল ভোটারদের কাছে দোয়া ও সমর্থন ও সহযোগিতা  কামনা করেন,    মোঃ শামীম আহম্মেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, ও চেয়ারম্যান পদপ্রার্থী ধারাবারিষা ইউনিয়ন পরিষদ, 

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনী  শুভেচ্ছা বিনিময় করেন  মোঃ শামীম আহম্মেদ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’