ঢাকা | বঙ্গাব্দ

পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি: সমর্থকদের ইতিহাস সৃষ্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি: সমর্থকদের ইতিহাস সৃষ্টি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):

নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা জানাতে ৩ হাজার ৩০০ ফুট দীর্ঘ এক বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছেন স্থানীয় সমর্থকরা। শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এলাকায় এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
উপজেলার পলাশ বাজার থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। হাজার হাজার সমর্থক আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে, হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ৩ হাজার ৩০০ ফুট দীর্ঘ এই বিশালাকার পতাকাটি বহন করতে সমর্থকদের দীর্ঘ সারি তৈরি হয়, যা দেখতে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে। পুরো এলাকা প্রিয় দলের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এই মহোৎসবের আয়োজক আলফাতুল ইসলাম সৈকত ও রাসেল আহমেদ বলেন, “আমরা আর্জেন্টিনার ফুটবল শৈলীর ভক্ত। এই দল বিশ্বকাপ ফুটবল খেলে বিজয় অর্জন করেছে এবং আমরা সেই গৌরবময় মুহূর্তগুলো নিজেরা দেখেছি। মূলত প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এবং এলাকায় ফুটবল বিশ্বকাপের আমেজ ও উৎসবের উত্তাপ ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস”।

র্যালিটি উপজেলার পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। স্থানীয় বাসিন্দারা জানান, আর্জেন্টিনার এত বড় পতাকা নিয়ে এমন রাজকীয় আয়োজন পলাশ উপজেলায় এর আগে কখনও দেখা যায়নি। এই র্যালির ফলে পুরো উপজেলায় এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আর্জেন্টিনাকে নিয়ে সমর্থকদের এই উন্মাদনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

,,


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য