ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত, ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
নাসিরনগরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত,  ‎ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎আজ রবিবার (১৫ ই মার্চ) বিকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জুনাইদ আহসান,
‎বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ  রাজিফুল হাসান বাপ্পী,
‎বাংলাদেশ খেলাফত মজলিস-এর নাসিরনগর  উপজেলা শাখার  সেক্রেটারি  বিএম মোহাম্মদ গিয়াস উদ্দিন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নাসিরনগর উপজেলা আমীর  অধ্যাপক একেএম আমিনুল ইসলাম।
‎উপজেলা জামায়াতের সেক্রেটারি ক্বারী মোহাম্মদ রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন,
‎উপজেলা জামায়াতে ইসলামের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম খোকন,
‎জালাল উদ্দিন সোহান,
‎মোহাম্মদ লাল মিয়া।
‎এ সময়  জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ,সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
‎ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়।
‎শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু