ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী স্টাফ রিপোর্টার , চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পুরাতন বছরের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে জীবনকে সাজানোর প্রেরণা দেয় এই দিনটি। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন বলেন, “নববর্ষ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা। রহনপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে একজন সাংবাদিক হিসেবে মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছি। এখন সরাসরি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।” স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা রহনপুর ইউনিয়নকে একটি দৃষ্টান্তমূলক এলাকায় রূপান্তর করতে পারবো। আসুন, সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি।” পরিশেষে তিনি আবারও রহনপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

শুভেচ্ছান্তে
৫নং রহনপুর ইউনিয়ন পরিষদ
সাংবাদিক আনোয়ার হোসেন
চেয়ারম্যান পদপ্রার্থী

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ