মো:মোশারফ সরকার,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একই দিনে পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে দুইজন আত্মহত্যা করেছেন। মঙ্গলবার(২৮এপ্রিল)উপজেলার ভাসিলা ও মহববতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়,ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর নগরপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মাসুদ রানা(৩২)প্রবাসে যাওয়াকে কেন্দ্র করে রাতে বেলা কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। অন্যদিকে,একই দিনে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা গ্রামের সাদিকুলের স্ত্রী মুনিকা(২২)সকাল ১০ টায় পারিবারিক কলহ ও মানসিক চাপের কারনে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। উপজেলার দুটি ভিন্ন এলাকায় পৃথক সময়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন যুবক ও অপরজন গৃহবধূ। ঘটনার পর স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়দের দাবি,পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইমচার্জ মোক্তাদুল হোসেন জানায়, ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আত্মহত্যার পেছনের কারণ উদঘাটনে কাজ চলছে।লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে।ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।
দৈনিক চেতনার কন্ঠ