আকতারুজ্জামান,
রাজশাহী, জেলা,প্রতিনিধি:
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে রাজশাহীর পবা উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগোপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৪ মার্চ থেকে প্রতি শনিবার সারা দেশে নিয়মিত ‘ক্লিনলিনেস ড্রাইভ’ শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
ভূমিমন্ত্রী সকলকে এ ধরনের উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব। আজকের এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুধু রাজশাহী নয়, সারা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করবে।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
দৈনিক চেতনার কন্ঠ