ঢাকা | বঙ্গাব্দ

তানোরে কথিত প্রাণী চিকিৎসকের চিকিৎসায় দুই গরুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
তানোরে কথিত প্রাণী চিকিৎসকের চিকিৎসায় দুই গরুর মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আরিফুল ইসলাম তানোর উপজেলা প্রতিনিধি (রাজশাহী) 

রাজশাহীর তানোর উপজেলায় এক কথিত প্রাণী চিকিৎসকের চিকিৎসার পর অস্ট্রেলিয়ান জার্সি জাতের দুটি গরু মারা যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আরও একটি গাভী ও একটি বকনা বাছুর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন খামারি। ঘটনাটি উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় গত শনিবার মাদারীপুর বাজারে স্থানীয়ভাবে একটি সালিশ -বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। অভিযুক্তদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে বৈঠকটি ফলপ্রসূ না হওয়ায় আগামী মঙ্গলবার পুনরায় সালিশ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর গ্রামের কৃ ষক আব্দুল খালেকের খামারে অস্ট্রেলিয়ান জার্সি জাতের চারটি গরু রয়েছে।

কয়েকদিন আগে একটি গরু অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয় প্রাণী চিকিৎসক জীবন কুমারের সঙ্গে যোগাযোগ করেন। জীবন কুমার অনুপস্থিত থাকায় তার ভাতিজা দিপক কুমার চিকিৎসার জন্য খামারে যান। অভিযোগ রয়েছে, একটি গরুর চিকিৎসা করতে গিয়ে দিপক কুমার চারটি গরুকেই খুরা রোগের চিকিৎসা দেন এবং প্রতিটি গরুকে চারটি করে ইনজেকশন প্রয়োগ করেন। চিকিৎসার কিছু সময় পর দুটি গরু মারা যায় এবং বাকি দুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খামারি আব্দুল খালেক জানান, মারা যাওয়া দুটি গরুর মধ্যে একটির মূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা এবং অপরটির মূল্য প্রায় ১ লাখ ১১ হাজার টাকা। এছাড়া বর্তমানে অসুস্থ অবস্থায় থাকা একটি গাভীর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। তিনি বলেন, "চিকিৎসার পরই গরুগুলোর অবস্থার অবনতি হতে থাকে। ক্ষতিপূরণ না পেলে আমি আইনগত ব্যবস্থা নেব এবং থানায় মামলা করব।" এ বিষয়ে আয়োজিত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তবে বৈঠকে অভিযুক্ত দিপক কুমার ও চৌবাড়িয়া বাজারের আরেক প্রাণী চিকিৎসক দেলোয়ার হোসেন ভিম একে অপরের ওপর দায় চাপিয়ে বক্তব্য দেন। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এলাকাবাসীর অভিযোগ, দিপক কুমার ও দেলোয়ার হোসেন ভিম দুজনই অনুমোদনহীনভাবে প্রাণী চিকিৎসা করে থাকেন। তারা নিজেরাই ব্যবস্থাপত্র লিখে ওষুধ বিক্রি করেন এবং অনুমাননির্ভর চিকিৎসার মাধ্যমে সাধারণ খামারিদের আর্থিক ক্ষতির মুখে ফেলছেন। তাদের কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। অভিযোগের বিষয়ে জীবন কুমার বলেন, "আমি ওই সময় এলাকায় ছিলাম না। আমার ভাতিজা দিপক কুমার গরুগুলোর চিকিৎসা করেছে।" অন্যদিকে দিপক কুমার দাবি করেন, তার চি-কিৎসার পর গরুগুলো স্বাভাবিক ছিল। পরে খামার মালিক তাকে না জানিয়ে অন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হন। তিনি বলেন, "আমার চিকিৎসার পর গরু ভালোই ছিল। পরে অন্যত্র চিকিৎসা করানো হয়েছে। একটি গরু জবাই করে বিক্রি করা হয়েছে এবং আরেকটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য