ঢাকা | বঙ্গাব্দ

তানোরে সরঞ্জায় ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
তানোরে সরঞ্জায় ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আরিফুল ইসলাম, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার সরঞ্জায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর–গোদাগাড়ী বিএনপির অভিভাবক মেজর জেনারেল শরিফ উদ্দিন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান হান্নান, সরঞ্জায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক এবং জননেতা ডাঃ মোঃ মিজানুর রহমান মিজান।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক