ঢাকা | বঙ্গাব্দ

তানোরে শিশু ধ'র্ষ'ণ চে'ষ্টার অ'ভি'যো'গে আ'টক-১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
তানোরে শিশু ধ'র্ষ'ণ চে'ষ্টার অ'ভি'যো'গে আ'টক-১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে এক ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক ফেরী ব্যবসায়ীকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে তানোর পৌর শহরের গোকুল গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি হলেন, আবু তালেব পাতু (৬৮)। তিনি গোকুল গ্রামের মৃত লস্কর আলী মন্ডলের ছেলে এবং পেশায় লেইস ফিতাওয়ালা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত ছাত্রীকে বাড়িতে রাবার কিনতে নিয়ে গিয়ে শারীরিক স্পর্শকাতর আচরণ শুরু করেন এবং প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করেন। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করে মারপিট করলে তিনি আহত হন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানিয়েছেন, ঘটনার পর আইন অনুযায়ী প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!

দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!