ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরের কুন্ডায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
নাসিরনগরের কুন্ডায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ  রিপোর্টার,
‎ব্রাক্ষণবাড়ী জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে ক্রিকেট বল নিয়ে কথা কাটাকাটির জেরে বাড়ি-ঘরে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার অভিযোগ উঠেছে।‎বৃহস্পতিবার (০৯ এপ্রিল ) সকাল ১০ টার দিকে নাসিরনগরের কুন্ডা গ্রামের নোয়াহাটি পাড়ায় এ ঘটনা ঘটে।পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান ক্রিকেট বল নিয়ে রিমন (১১) ও পাবেল (২৫) এর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পাবেল মোল্লা রিমনকে চর তাপ্পর মারতে শুরু করে। পরে স্থানীয়রা ঘটনাটি মিমাংসা করে দুজনকেই বাড়ীতে পাঠিয়ে দেয়। তার কিছুক্ষণ পর সাবাজুল মোল্লা ও নুর ইসলাম মোল্লা তার লোকজন নিয়ে রিয়ান মিয়া ও তার চাচাতো ভাই মজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান (রমজান) এর বাড়ী ঘরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠে।‎ভুক্তভোগী রিয়ান মিয়া বলেন,‎সকাল ১০টার দিকে ক্রিকেট খেলার বল নিয়ে আমার নাতি রিমনের সাথে পাবেল মোল্লার কথা কাটাকাটি হয়।‎তার কিছুক্ষণ পর সাবাজুল মোল্লা ও নুর ইসলাম মোল্লা  তার লোকজন নিয়ে এসে দেশীয় অস্ত্র শস্ত্র সহ আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়৷ তারা বাড়ির টিনের বেড়া, ৬টি জানালা, আলমারি, ড্রেসিং টেবিল, টেলিভিশন  ভাঙচুর করে এবং ০৩ টা মোবাইল, নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।‎এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, আমরা এই বিষয়ে শুনেছি তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরূদ্ধে আইনত ব্যবস্হা নেওয়া হইবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’