ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে মটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আহত ২ জন ‎

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
নাসিরনগরে মটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আহত ২ জন ‎ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরে  লাখাই - সরাইল আঞ্চলিক মহাসড়কে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরাব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার বেপরোয়া গতির কারনে সংঘর্ষে ১ জন নিহত ও ০২ জন আহত।
‎পুলিশ সুত্রে জানা যায়, আজ সোমবার ৪ মে বিকেল ৩.৩০ ঘটিকায় ধরমন্ডল হতে  ৩ জন সহপাঠী নিয়ে নাসির নগর সদরে আসার পথে  সরাইল- লাখাই আঞ্চলিক মহাসড়কে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন সংলগ্ন পাতাইরাব্রীজ নামক স্থানে বেপরোয়া গতিতে মটর সাইকেল ও অটোরিকশা সংঘর্ষে এক জন নিহত ও দুই জন আহত হয়। 
‎এই দুর্ঘটনায়, মোঃ সাইফুল ইসলাম (২৫) ঘটনাস্থলে নিহত হয়। নিহত সাইফুল ইসলাম নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখ সাহেব বাড়ীর মোঃ রফিক মিয়ার মেজো ছেলে। 
‎দূর্ঘটনার পর স্থানীয়ারা, গুরুতর আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
‎গুরুতর আহতরা হলেন উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মোঃ মোজাহিদ মিয়া (২৪) পিতা মোঃ মোখলেছুর রহমান, একই এলাকার  মোঃ নয়ন মিয়া (২৬) পিতা মোঃ বাবুল মিয়া। 
‎এ বিষয়ে নাসির নগর থানা পুলিশ উপ- পরিদর্শক  (এস আই)সোহেল সিকদার বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার বেপরোয়া গতি ও মাথায় হেমলেট না থাকার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমরা দূর্ঘটনা স্হল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে এসেছি এবং আইনগত পক্রিয়া চলমান আছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল