ঢাকা | বঙ্গাব্দ

নাহারা গ্রামের তরুণ উদ্যোক্তা তাপস চন্দ্র সরকারের রেনু চাষে সাফল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
নাহারা গ্রামের তরুণ উদ্যোক্তা তাপস চন্দ্র সরকারের রেনু চাষে সাফল্য ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।

চাঁদপুরের কচুয়ায় ৬ নং উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নাহারা গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে তাপস চন্দ্র সরকার তার উদ্যম ও পরিশ্রমের মাধ্যমে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ৩৫ বছর বয়সী তাপস প্রথমে ২০,০০০ টাকা ঋণ নিয়ে দুটি পুকুরে রেনু চাষ শুরু করেন। পরে, তাপস তার উদ্যোগকে আরো সম্প্রসারিত করতে ১ লক্ষ টাকা ঋণ নিয়ে ২২টি পুকুর বর্গা নিয়ে প্রায় ১৫ একর জমিতে মাছের রেনু চাষ করতে শুরু করেন।

তাপসের এই উদ্যোগ স্থানীয় জনগণের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তাপসের সফলতা এলাকার যুবকদের মধ্যে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা যুগিয়েছে। আগামী দিনে তার চাষাবাদ এবং ব্যবসা আরও বৃদ্ধি পাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

এ খাতে আরও সংগঠন এবং সরকারী সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে থাকবেন স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা। তাপসের মতো উদ্যোক্তাদের সাফল্যে এলাকার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন