ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
পাঁচবিবিতে ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ রাশেদুল ইসলাম জনি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত রাশেদুল ইসলাম জনি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেনতারা (নওদা) গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আব্দুল রশিদের ছেলে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে নিজ বাড়ি থেকে পাঁচবিবি বাজারে যাওয়ার পথে উপজেলার নাঙ্গলহাটি এলাকায় একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে স্লিপ করে। এ সময় তিনি ট্রাকের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মোঃ আবু জাফর জানান, “আমরা রাস্তার পাশে বসে ছিলাম। রাশেদুল ট্রাকটিকে ওভারটেক করতে গেলে হঠাৎ মোটরসাইকেলটি স্লিপ করে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান বলেন, “নাঙ্গলহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ