ঢাকা | বঙ্গাব্দ

প্রতিদিনের কাগজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলবাড়ীতে ইফতার বিতরণ, সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
প্রতিদিনের কাগজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলবাড়ীতে ইফতার বিতরণ, সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মমিনুল ইসলাম প্রামানিক 
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৯২৪৭১০২

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ এবং ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ শেষে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি, দেশের উন্নয়ন এবং গণমাধ্যমের অগ্রগতি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালাল শাওন, সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন সময়-এর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ বদরুজ্জামান বিপ্লব, সহ-সভাপতি ইয়াকুব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব তাঁর বক্তব্যে বলেন,দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে পত্রিকাটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ একটি মানবিক উদ্যোগ, যা সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। তিনি বলেন, রমজানের এই পবিত্র মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট