ঢাকা | বঙ্গাব্দ

বাগমারায় মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে প্রচারের লক্ষ্যে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
বাগমারায় মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে  প্রচারের লক্ষ্যে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি



 রাজশাহীর বাগমারায় মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে  প্রচারের লক্ষ্যে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ মার্চ বিকেল পাঁচটায়  আউচপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচার মিছিল শেষ উপজেলার হাটগাঙ্গোপাড়া তেঁতুলতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় । 
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন কারিগরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা,  আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান  ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিকুল ইসলাম সাফি, গোবিন্দপাড়া ইউনিয়ন সভাপতি মাস্টার সৈয়দ আলী, আউচপাড়া  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক পলাশ শাহ, তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী,মাস্টার শরিফুল ইসলাম, ১ নং ইউনিট সভাপতি,আবুল কালাম আজাদ,  ইউনিয়ন যুবদল সভাপতি শহিদ, শহীদ জিয়া প্রজন্ম দলের বাগমারা উপজেলা সাধারণ সম্পাদক   দুলাল হোসেন,, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেকেন্দার আলী প্রমুখ।  
সভা থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার  আহ্বান জানানো  হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল