ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে হাটের জমি উদ্ধারের দাবি সচেতন মহলের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
নাচোলে হাটের জমি উদ্ধারের দাবি সচেতন মহলের ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
 নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ ইসমাইল হোসেন। 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মধ্যেবাজার সংলগ্ন হাট, বরেন্দ্রভূমির ঐতিহাসিক সাপ্তাহিক হাটের বার রবিবার, এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঢল নামে, এ হাটে সবজি, বিভিন্ন রকমের দোকান ও বস্ত্রপাটের দোকান, দই ও মিষ্টি, হাঁস, মরগী ও বিভিন্নরকমের কবুতরের ও কোয়েল পাখি নামে। এখানে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে বিভিন্ন ব্যবসায়ীরা জায়গা না পেয়ে ফিরে যায়, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এ হাটের প্রায় একত্রিশ (৩১) বিঘা জমি রয়েছে, কিন্তু উক্ত সম্পত্তি আজ বিলীন প্রায়। বর্তমানে ১২-১৫ বিঘা জমিতে হাট বসে। বাইরে থেকে যারা হাটে আসেন,তারা বিভিন্ন জায়গার সংকটে পড়ে।যে অল্প জায়গায় বসে, তাতে ইজারাদার অনেক খাজনা আদায় করে থাকেন।এতে জনসাধারণের অনেক ভোগান্তি পোহাতে হয়। এখানে গরুর ও হাট লেগে থাকে, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ বলেন, আমরা জানি হাটের অনেক জায়গা কিন্তু কিছু স্থানীয় প্রভাবশালী মানুষেরা বিভিন্ন দোকান ও ঘর বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে, আমি হাটের জায়গার উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে, জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গি বলেন, এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাটের জায়গা বের করা হবে। নাচোল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশনার সুলতানা রাজিয়া বলেন আমি এ বিষয়ে জানিনা নির্দেশনা পেলে তদন্তের মাধ্যমে জমি উদ্ধারে চেষ্টা করব। এ অবস্থায় হাটের জমি বেশি হলে হাটের পরিধি বাড়বে ও জনসাধারণ মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারবে।খুব শীঘ্রই এ সমাধান হবে বলে সচেতন মহলের দাবি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা