ঢাকা | বঙ্গাব্দ

শিশু ও নারী নির্যাতনের বিচারহীনতার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
শিশু ও নারী নির্যাতনের বিচারহীনতার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব
 স্টাফ রিপোর্টার ফোন:01608783515

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-এ শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ২ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরের সামনে “রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ” সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি মুস্তাকিম হাসানের সঞ্চালনায় এবং রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ জোবায়ের, দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সুফিয়ান আহমেদ, চরনিখলা স্কুল প্রতিনিধি সামিউল তালুকদার, তাফসিরুল ইসলাম রিয়াদ, সরকারি কলেজ প্রতিনিধি শিমুল এবং আইডিয়াল কলেজ প্রতিনিধি জাকিরুল ইসলাম সোহান।

এসময় সংগঠনের সদস্য মিজানুর রহমান, তাহমিদ ও কাদিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে শিশু ও নারী ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

 তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকার ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ