ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে চারতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
রাজশাহীতে চারতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার:
রাজশাহী নগরীতে নির্মাণাধীন একটি চারতলা ভবন থেকে পড়ে সাব্বির আহমেদ (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির আহমেদের বাড়ি নগরীর মালদা কলোনীর শিল্পীপাড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে বিভিন্ন স্থানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাব্বির আহমেদ তার ভাইয়ের সঙ্গে নগরীর শালবাগান পাওয়ার হাউস মোড় সংলগ্ন আসাম কলোনী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সকাল থেকে তারা ভবনের চারতলায় কাজ করছিলেন।

বেলা আনুমানিক ১১টার দিকে চারতলায় একটি টেবিল ঘোরানোর সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

ঘটনাটি ঘটেছে নগরীর শালবাগান পাওয়ার হাউস মোড় থেকে ভেতরে আসাম কলোনী এলাকায়, সিটি গ্যারেজের পেছনে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য