ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে দারুশা কর্ণহারে পেট্রোল পাম্পে অনিয়ম: ২ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
রাজশাহীতে দারুশা কর্ণহারে পেট্রোল পাম্পে অনিয়ম: ২ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

রাজশাহী, জেলা, প্রতিনিধি :

রাজশাহী ৯ এপ্রিল ২০২৬। তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার বিকেলে পবা দারুশা কর্ণহারে মতিউর ফিলিং স্টেশন অভিযান চালায় র‍্যাব ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান মোবাইল কোর্ট।এসময় জেলা প্রশাসকের সহকারী সামিয়া রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেনসম্প্রতি সরকার কর্তৃক পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে পবা উপজেলায় দারুশাতে মতিউর ফিলিং স্টেশন অভিযান পরিচালনা করা হয়।সেখানে মনিটরিং শুরু করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।অনিয়মগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, "পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ বা রিসিট দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনো রিসিট তারা দেখাতেও পারেনি। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেট নেই।"মজুত সম্পর্কে তিনি জানান, পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে নেই।সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।এসময় প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার এবং র‍্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের