ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী জেলা প্রশাসক(ডিসি) হস্তক্ষেপে বাস চলাচল শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
রাজশাহী জেলা প্রশাসক(ডিসি) হস্তক্ষেপে বাস চলাচল শুরু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
রাজশাহী , জেলা,প্রতিনিধি

রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে ১২ ঘন্টা পর সকাল থেকে দিন ভর বন্ধ থাকা যান চলাচল পুনরায় স্বাভাবিক হলো।
রাজশাহীতে সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিক ধর্মঘটের কারণে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ সময় ধরে বাস ও অন্যান্য যানবাহন বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ৮:৩০ ঘটিকায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর শান্তিপূর্ণ সমাধান হওয়ায় রাজশাহী থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, "সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।" তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
গাড়ি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাত থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি